বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষিকার লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

rut_50289

জুবেরী ভবনের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন থেকে ওই শিক্ষককে দেখা যাচ্ছিল না। শুক্রবার দুপুরে শিক্ষকের ছেলে অন্য শিক্ষকদের মুঠোফোনে জানান, সে তার মাকে মুঠোফোনে পাচ্ছে না। এরপর বিষয়টি অন্য শিক্ষকেরা জানার পর জুবেরী ভবনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা গিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরের ভেতরে মশারির ভেতর শোয়া অবস্থায় শিক্ষককে পাওয়া যায়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাতিল সিরাজ জানান, তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মাহিনুল ইসলাম বলেন, তাকে সোয়া পাঁচটার দিকে আমার কাছে আনা হয়। তাতে দেখে মনে হয়েছে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত