কম্পিউটারকে স্মার্ট ও ফাস্ট করতে ৭টি পরামর্শ

iMacকম্পিউটারটি কী কাজে ব্যবহার করেন তা ব্যাপার নয়। যন্ত্রটিকে মনের মতো করে ব্যবহার করার পদ্ধতি জানা জরুরি। যদি কম্পিউটার নিয়ে বেজায় ভেজালে থাকেন তবে এখুনি সময় তার ভেতরের জিনিসপত্র পরিবর্তন করে ফেলা। এখানে একে মনের মতো করতে সাতটি পরামর্শ দেওয়া হলো।
১. ব্লটওয়্যার মুছে ফেলুন
বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার সময় আপনি অন্যান্য যে জিনিসগুলো ডাউনলোড হয় তাই ব্লটওয়্যার। এগুলো সাধারণত কাস্টম টুলবারে সংযুক্ত হয়। কম্পিউটারটি দ্রুত করতে হলে এগুলো সব মুছে ফেলুন।
২. সার্চ স্পাম ফিল্টার করুন
গুগলে প্রতিটি সার্চের সময় বহু স্পাম আইটেম চলে আসে। গুগলে এ সমস্যাটি রয়েছে। এ ক্ষেত্রে অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
৩. 'ইরোর' এর মানেটা কী?
যেকোনো ধরনের ইরোর মেসেজ আমাদের চিন্তায় ফেলে দেয়। সাধারণত কম্পিউটার নিজেই ছোটখাটো ইরোর ঠিক করে নিতে পারে। কিন্তু জটিল কোনো ইরোর যন্ত্রটিকে ধীর করে দেয়। এসব ইরোর মেসেজের সমাধান করে নিন কোনো এক্সপার্টকে দিয়ে। তা ছাড়া সার্চ ইঞ্জিনে গিয়েও এসব সমস্যা সমাধানের পথ পাবেন।
৪. ছবিগুলোর ব্যবস্থা
কম্পিউটারে তো হাজার হাজার ছবি রাখা হয়। আর এগুলো প্রচুর জায়গা নেয়। ফলে কম্পিউটার হয় ধীরগতির। ছবিগুলোকে ছোট করে এক জায়গায় রাখতে পারেন makeathumbnail.com এর মাধ্যমে।
৫. কিবোর্ড শর্টকাট ব্যবহার
কিবোর্ডের শর্টকাট বানানোই হয়েছে কম্পিউটারের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। অধিকাংশ মানুষই তা ব্যবহার করেন না। এগুলো শিখে ব্যবহার করুন।
৬. যত্নআত্তি করুন
ব্রাউজারে কুকিজ এবং হিস্ট্রি বেশি জমে গেলে তা মুছে ফেলুন। এগুলো ধুলো-ময়লার মতো কাজ করে। বিভিন্ন ব্রাউজারের এই কাজটি বিভিন্নরকম হয়।
৭. পিডিএফ করে নিন
অনলাইন শপিং বা বিভিন্ন কাজে আমরা যেকোনো কিছু ফাইল আকারে সেভ করে রাখি। এগুলো বেশি বেশি করা বাদ দিয়ে পিডিএফ করে রেখে দিন। প্রতিটি ব্রাউজারে প্রচুর অ্যাড-অনসহ অন্যান্য বিষয় রয়েছে। এগুলো সব পিডিএফ করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার