শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-সিরিজকে ন্যান্সির ‘না’

মাস তিনেক আগে ভারতীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে নজরুলসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম করার প্রস্তাব পান বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। আগে থেকে ভারতের ভিসা না থাকায় তড়িঘড়ি করে ভিসার প্রক্রিয়াটাও সেরে নেন তিনি। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে কলকাতায় যান ন্যান্সি। কিন্তু কথাবার্তা বলার পর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তাব পছন্দ না হওয়ায় অ্যালবামটির কাজ করবেন না বলেই সাফ জানিয়ে দেন ন্যান্সি।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শুরুতে কথা ছিল কলকাতা থেকে প্রকাশিত হবে নজরুলসংগীতের বাংলা অ্যালবাম। এরপর সিদ্ধান্ত হয় হিন্দি ভার্সনেও অ্যালবামটি হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের এমন প্রস্তাব কিংবা উদ্যোগটি আমাকে মুগ্ধ করে। বলতে পারেন এমন পরিকল্পনার কথা শুনে আমি তাড়াহুড়ো করে ভিসার কাজ সেরে কলকাতায় ছুটে গিয়েছিলাম। তবে যে পরিমাণ উত্সাহ নিয়ে কলকাতায় গিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ হতাশা আর বিরক্তি নিয়ে ঢাকায় ফিরতে হয়েছে।’

কলকাতায় গিয়ে নিজের উপলব্ধি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার মনে হয়েছে, ঢাকার যে কেউ চাইলেই কলকাতা থেকে অ্যালবাম প্রকাশ করতে পারেন। প্রয়োজন শুধু ইচ্ছার। তবে আমি কখনো এমন গান কিংবা অ্যালবাম করব না, যেখানে একজন শিল্পীর ন্যূনতম মূল্যায়নও থাকে না। কলকাতার কাজটিকে আমার তেমনই মনে হয়েছে।  ওদের একটা ধারণা হয়েছে, ঢাকার শিল্পী মানেই “ফ্রি”! আমি সেই ধারণাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেছি।’

এদিকে কলকাতা থেকে কোনো অ্যালবাম প্রকাশ না করলেও ঈদে প্রকাশিত হতে যাচ্ছে ন্যান্সির নতুন একক অ্যালবাম। খুব শিগগির অ্যালবামটির নাম ও প্রযোজনা প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে বলেও জানান ন্যান্সি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ