,

রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফাঁসি!

Mir-Kshem-Ali20160903185312
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি আজ রাতেই কার্যকর হচ্ছে। আনুমানিক রাত ১০টা থেকে ১১টার মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই আলবদর নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদফতরের দায়িত্বশীল একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। তবে তিনি সুনির্দিষ্টভাবে সময় বলতে রাজি হননি।

শুক্রবার দুপুরে মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে জানিয়ে দেয়ার পর থেকেই তার ফাঁসি কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। রাজধানীসহ সারাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মীর কাসেমের ফাঁসি কার্যকর হচ্ছে।

আজ (শনিবার) সকালে কাশিমপুর কারা কর্মকর্তারা মীর কাসেম আলীর পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখা করতে খবর পাঠালে ফাঁসি আজই হচ্ছে তা নিশ্চিত হয়ে যায়। শনিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফাঁসির মঞ্চে তৃতীয় দফা ও শেষবারের মতো মহড়া সম্পন্ন হয়।

বিকেলে মীর কাসেমের পরিবারের সদস্যরা ছয়টি গাড়িতে ৪৫-৪৭ জন তার সঙ্গে দেখা করতে কারাগারে এসে দেখা করেন।

এদিকে মীর কাসেমের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকায় ও গাজীপুরে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করলে তাও গত মঙ্গলবার খারিজ করে দেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে