বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ৬ বাংলাদেশী জিকা আক্রান্ত

zika-mutant_নিউজ ডেস্ক : সিঙ্গাপুরে ছয় বাংলাদেশী নাগরিকের শরীরে মশাবাহী জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বৃহস্পতিবার দেশটির বাংলাদেশ হাইকমিশনের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বাংলাদেশী হাইকমিশনার মাহবুব উজ জামান ই-মেইলে রটার্সকে জানান, তারা গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবগত হয়েছেন, ৩০ আগস্ট দুপুর পর্যন্ত পরীক্ষায় ছয় বাংলাদেশীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি বলেন, ‘আমরা এও জেনেছি, আক্রান্তদের শরীরে সামান্য উপসর্গ রয়েছে। তাদের কেউ ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন অথবা সুস্থ হওয়ার পথে। বিষয়টি নিয়ে আমরা সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

তবে আক্রান্তদের নাম-পরিচয় জানা যায়নি।

জিকা ভাইরাসের প্রভাবে গর্ভবর্তী নারীদের সন্তান ছোট মাথা নিয়ে জন্মায়। রোগটি এডিস মশার মাধ্যমে ছড়ায়।

এখন পর্যন্ত জিকা ভাইরাসের চিকিৎসায় কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে এই রোগে আক্রান্ত ব্যক্তিকে ভালোভাবে বিশ্রাম নিতে হয়। পানিজাতীয় খাবার খেতে হয়।