এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯১.৩৪
ডেস্ক রির্পোট : এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯১.৩৪ শতাংশ।
শনিবার সকাল ১০ টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ।
এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন, মোট পাস করেছে ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১, গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ।











