শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমায় অভিনয়েরও প্রস্তাব পাই: কনা

সংগীতশিল্পী কনা। বিজ্ঞাপনচিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি চলচ্চিত্রের গান নিয়েও ব্যস্ত। চলছে নতুন অ্যালবামের প্রস্তুতিও। ২৩ মে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘তাঁরকাটা’। ছবিতে পারভেজের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কনা। চলচ্চিত্রের গান, সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।



‘হূদয় কি বলে শোন না! শোন কিছুক্ষণ…’

আরেফিন রুমির সুরে দ্বৈত কণ্ঠের এই গানে আমার সহশিল্পী পারভেজ। প্রথম দিনে কিন্তু গানটির রেকর্ডিং শেষ করতে পারিনি। ভালোভাবে গানের সুর বুঝে নিয়ে সেদিন আমি বাসায় চলে আসি। দুই দিন পর গানটি রেকর্ডিং করি। গানটির কথাগুলো হূদয় ছুঁয়ে যাওয়ার মতো।



চলচ্চিত্রের গান এবং অ্যালবামের গান…

দুইটার মজা দুই রকম। চলচ্চিত্রের গান অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে নিজের কোনো মতামত থাকে না। কিন্তু মৌলিক গান করার সময় নিজের পূর্ণ স্বাধীনতা থাকে। আমি আমার মতো করে অনেক কিছু করতে পারি।

নতুন অ্যালবামের কাজ…

শিগগিরই শুরু করব। সেভাবেই সব পরিকল্পনাও করছি। সব গান সবার ভালো না লাগলেও কিছু গান আশা করি সবারই ভালো লাগবে। অডিও গানের পাশাপাশি থাকবে ভিডিও।

অবসরে কনা…

একটুও অবসর মেলে না। যতটুকু সময় পাই পরিবারের সবার সঙ্গে কাটাই। মাঝে মাঝে মনে হয়, ২৪ ঘণ্টায় দিন-রাত না হয়ে যদি ৩২ ঘণ্টায় হতো তাহলে আমার জন্য ভালো হতো! তখন হয়তো একটু অবসর পেতাম।

অভিনয়ে কনা…

২০০৭ সালের দিকে শখের বশে কিছু নাটকে কাজ করেছিলাম। মজার ব্যাপার হলো, ইদানীং অনেক নির্মাতা আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। তবে, গান ছাড়া আমি কিছুই ভাবতে চাই না।

ভবিষ্যত্ পরিকল্পনা?

বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ, চলচ্চিত্রে এবং নিজের অ্যালবামে গান করছি। ভবিষ্যতেও এ ধরনের কাজ করে যেতে চাই।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ