শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থাবর সম্পত্তি ক্রোকে নূর হোসেনের বাড়িতে অভিযান

আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তাঁর বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়া এলাকায় নূর হোসেনের বাড়িতে এ অভিযান শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহিনের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন আহমেদ জানান, অভিযানে এ পর্যন্ত নূর হোসেনের ঘর থেকে আটটি গুলিভর্তি একটি রিভলবার পাওয়া গেছে। তাঁর ঘরের সব আসবাব বাড়ির উঠোনে জড়ো করা হয়েছে। এ ছাড়া তাঁর বাড়িতে বেশ কিছু দেশি-বিদেশি প্রজাতির পাখি পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহিন জানান, পাখিগুলো কোন বিভাগ বা কার বরবার হস্তান্তর করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে। নূর হোসেন বন্য প্রাণী আইন মেনে পাখিগুলো পালন করছিলেন কি না, তা-ও তদন্ত করে দেখা হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়ার পর এ অভিযান শুরু হয়।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ