শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক এমবি মানিক নিহত।

 

 

 

mb_manik_bg_524934258

চলচ্চিত্র পরিচালক এমবি মানিক যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। নিউইয়র্কের একটি তেলের পাম্পে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে  সন্ত্রাসীরা তাকে গুলি করে।

মানিকের প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের একটি সূত্র সন্ত্রাসী হামলায় তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এমবি মানিক। সেখানে তিনি চলচ্চিত্র প্রযোজক বাবুলের তেলের পাম্প কাম সুপারশপ-এ চাকরি করতেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা চাইতে আসে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।
অভি কথাচিত্রের ম্যানেজার স্বপন বাবু বাংলানিউজকে বলেন, বিস্তারিত কিছু এখনো জানতে পারি নি। আমরা তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য যোগাযোগের চেষ্টা করছি ।
এমবি মানিক নব্বই দশকে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ‘দুর্ধর্ষ’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর পরিচালনা করেছেন ‘কঠিন প্রেম’, ‘এক টাকার দেনমোহর’, ‘জান আমার জান’, ‘জান কোরবান’, ‘বলো না তুমি আমার’, ‘প্রেম কয়েদী’ প্রভৃতি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে ‘দুর্ধর্ষ প্রেমিক’।
তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ