,

জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

KMপুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দেওয়া আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।   সোমবার সকাল ১০টার দিকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদানের জন্য বের হন শিক্ষার্থীরা। তিনদফা মিছিলে বাধা দেয় পুলিশ। সর্বশেষ বংশাল মোড়ে মিছিল পৌঁছালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানান শিক্ষার্থীরা। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, মিছিল রায় সাহেব বাজার মোড় অতিক্রম করার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। লক্ষ্মীবাজার মোড়ে ফের তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করার অভিযোগ করে তিনি জানান, তারা এখন তাঁতীবাজার মোড়ে আছেন। আন্দোলনরত শিক্ষার্থী তোফায়েল আহমেদ জানান, আমরা শান্তিপূর্ণণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ পুলিশ এসে টিয়ারসেল নিক্ষেপ করে। এতে করে আমাদের ৫০ এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। দাবি আদায়ে গত বৃহস্পতি ও রবিবার দুই দিন ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালনের পর সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার ঘোষণা দেওয়া দেয় শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত ২ আগস্ট থেকে নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ