,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিছিলে বাধা

166নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাচ্ছিল।

বর্তমানে শিক্ষার্থীরা ইংলিশ রোডের মাথায় টায়ার জ্বালিয়ে ও রাস্তায় শুয়ে-বসে বিক্ষোভ করছেন। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মিছিলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার কথা। এ জন্য শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেন। এরপর সাড়ে নয়টার দিকে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলটি এগোতে থাকলে বিভিন্ন সড়কে পুলিশ বাধা দেয়।

জজকোর্ট এলাকায় প্রথম ব্যারিকেড ভাঙেন শিক্ষার্থীরা। এরপর রায় সাহেব বাজার মোড়ে। মিছিলটি নয়াবাজার মোড়ে পেরিয়ে বংশাল রোডের দিকে এলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট, জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে তৌফিক এলাহী ও মিথুন রায় নামের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা ইংলিশ রোডের মাথায় বিক্ষোভ করছেন।

কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত ওই জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে এই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ও গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে ও সড়ক অবরোধ করে ধর্মঘট করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বাহাদুর শাহ পার্ক এলাকায় মিছিল করেন তাঁরা।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাকক্ষে জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় কারাগারের জায়গা বিশ্ববিদ্যালয়কে দিতে একমত পোষণ করেন তাঁরা। একইভাবে শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে গতকাল পৃথক বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে