বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল প্রকাশ, পাশের হার ৭৪.৭০

hsc-1এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সারসংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন।
সারা দেশে পাশের হার ৭৪.৭০। মোট জিপিএ প্রাপ্তের সংখ্যা ৫৮২৭৬।
রাজশাহী বোর্ডে মোট জিপিএ প্রাপ্তের সংখ্য ৬০৭৩। দিনাজপুর বোর্ডে ৩৮৯৯, সিলেট বোর্ডে ১৩৩০, কুমিল্লা বোর্ডে ১৯১২, চট্টগ্রাম বোর্ডে ২২৫৩, কারিগরি বোর্ডে ৬৫৮৭।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারও পরীক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো এবার পরীক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি মোট এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। তবে আমরা হয়তো আজ নম্বরটা দিতে পারব না। শুক্রবার হয়তো দিতে পারব। এটা সার্ভারের লোড ম্যানেজমেন্টের কারণে। আমরা 212583_1ধারণা করছি, সব একবারে দিতে গেলে সার্ভার লোড বহন করতে পারবে না। এ কারণে এ বিলম্ব।’
মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা বলেন, আগের মতোই রোল নম্বর দিয়ে প্রাপ্ত জিপিএ জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আলাদা লিংকে সার্চ করে নম্বর জানা যাবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পাচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
ইন্টারনেটে-মোবাইলে ফল : শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।