,

চড়ের প্রতিশোধ নিতেই স্ত্রী-সন্তানকে হত্যা!

comilla-_22421_1471418660-550x310স্বামী নাজমুল হাসানকে চড় মারার জন্যই স্ত্রী নাসিমা আক্তার ও পুত্র নাফিস হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। বুধবার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মঙ্গলবার কুমিল্লায় স্ত্রী নাসিমা আক্তার (৩০) ও তার দেড় বছরের পুত্র নাফিসকে হত্যা করেছিল নাসিমার স্বামী নাজমুল হাসান(২৪)। তাকে রাঙামাটি থেকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সুপার আরো বলেন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাউদ্দিনের নেতৃত্বে আসামী নাজমুল হাসানকে রাঙামাটির লংগদু উপজেলার মাইনামো লঞ্চঘাট থেকে গ্রেফতার করা হয়। নাজমুল হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, নাসিমার এটি দ্বিতীয় বিয়ে ও নাজমুলের তৃতীয় বিয়ে। নাজমুলের আগের দুই স্ত্রীর একজন মারা গেছে, অন্যজন ডিভোর্স দিয়েছিলেন। নাজমুল নাসিমার ৬ বছরের বড়। দাম্পত্য কলহ নিয়ে নাসিমা একদিন স্বামী নাজমুলকে চড় মারেন। সেই জেদ থেকে অফিসে থাকার জায়গা আছে বলে স্ত্রীকে বাড়ি থেকে এনে গলা টিপে হত্যা করেন। ধস্তাাধস্তির সময় নাফিস কেঁদে উঠলে তাকেও গলা টিপে হত্যা করে নাজমুল।
প্রসঙ্গত, গত রোববার রাতে কুমিল্লা হাউজিং এস্টেটের মিম পেক্স এগ্রো ক্যামিকেলসের সেফটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার দেড় বছর বয়সী ছেলে নাফিসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার কাদবা দেউড়া গ্রামে। স্বামী নাজমুল হাসানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট শ্রীমন্তপুর গ্রামে। নাজমুল ওই গ্রামের আবদুল মতিনের ছেলে।
গত বৃহস্পতিবার হাউজিং এস্টেটের ওই মিম পেক্স এগ্রো ক্যামিকেলসে নিরাপত্তাকর্মীর চাকরি নেয় নাজমুল। শুক্রবার রাতে স্ত্রী নাসিমা ও ছেলে নাফিসকে ওই বাড়িতে নিয়ে আসে। শুক্রবার রাতে তাদের হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে রেখে নাজমুল পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে