,

সৌদিতে গৃহকর্মী নিয়োগে নতুন পাঁচটি নির্দেশনা

saudiনিউজ ডেস্ক : সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে পাঁচটি নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালের শুরুতে এটি কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

মঙ্গলবার আরব নিউজ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, দেশটিতে গৃহকর্মী নিয়োগ নিয়মিতকরণ, যোগ্যতাসম্পন্ন শ্রমিকদের চাকরির গ্যারান্টি, দালালদের দৌরাত্ম্য হ্রাস এবং চুক্তির পর শ্রমিক ফিরে আসা হ্রাস করতে এ নির্দেশনা জারি করা হচ্ছে। এর ফলে সব পক্ষের অধিকার রক্ষার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মীর সংখ্যা বৃদ্ধি পাবে।

জেদ্দায় বাংলাদেশী কনসুলেটের বরাত দিয়ে খবরে বলা হয়, শ্রম মন্ত্রণালয় এসব নির্দেশনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে তিন থেকে চার সপ্তাহের বদলে এক সপ্তাহে মেডিকেল বা সিকিউরিটি সার্টিফিকেট পাওয়া নিশ্চিত করা। দেশে শ্রমিক নিয়োগ অফিস বৃদ্ধি এবং এগুলোকে আরও বেশি দেখভালের আওতায় আনা।

নিবন্ধিত গৃহকর্মীদের ৩০ দিনের পরিবর্তে ৪৫ দিন প্রশিক্ষণ দেয়া। যোগ্য গৃহকর্মীদের একটি তালিকা করা এবং এদের মধ্য থেকেই সৌদিতে চাকরিতে নিয়োগ নিয়মিত করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে