,

চট্টগ্রামে ৩২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

z8চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে মায়ানমার থেকে আসা একটি বোট থেকে আরেকটি বোটে ইয়াবার একটি চালান স্থানান্তর করার গোপন খবর পেয়ে সাগরে তল্লাশি ও টহল জোরদার করে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের পরিচালক লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী ও লেফটেন্যান্ট হাশেমের নেতৃত্বে দুটি দল অভিযান শুরু করে বোটটি আটকের জন্য। রবিবার দিবাগত রাত ৪টার দিকে ভাটিয়ারীর কাছাকাছি সাগরের উপকূল এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামানোর সংকেত দিলে তারা তা উপেক্ষা করে তীরের দিকে বোট চালাতে থাকে। এক সময় ভাসমান জালে আটকিয়ে ইয়াবা পাচারকারিরা তাদের ইয়াবার বস্তাগুলো সাগরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে ভাটিয়ারী এলাকার সাগর উপকূলে তল্লাশি চালিয়ে চার বস্তা ইয়াবা উদ্ধার করে অভিযান দল। কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে সোমবার বেলা ২টায় এক প্রেস ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ওমর ফারুক জানান, উদ্ধার করা চার বস্তায় মোট ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে