,

মালয়েশিয়ায় ৫৭ বাংলাদেশী শ্রমিক আটক

malaysia_bdনিউজ ডেস্ক: মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ দেশটিতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ৫৭ জন বাংলাদেশী শ্রমিককে আটক করেছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালাক্কা ও সারওয়া থেকে ৫৭ বাংলাদেশীসহ ৪২০ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে।

এর আগে রোববার মালয়েশিয়ার মালাক্কায় ২৬ বাংলাদেশীসহ এক হাজার ৬৯৯ জন অবৈধ শ্রমিককে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

মালাক্কার তেঙ্গার সহকারী পুলিশ কমিশনার শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ জানান, ৫৭ জন পুলিশ, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ২৭ জন ইমিগ্রেশন অফিসার মালাক্কা সেন্ট্রাল বাস টার্মিনাল, দোকান, শপিংমল ও সড়কে যানবাহনে দীর্ঘ সাত ঘণ্টা তল্লাশি চালিয়ে এক হাজার ৬৯৯ বিদেশী শ্রমিকদের আটক করে।

পরে যাচাই-বাছাই শেষে ২৬ জন বাংলাদেশী, ৩৯ জন নেপালী, ৩৪ জন ইন্দোনেশিয়ান, ১৫ জন মিয়ানমার, ভিয়েতনাম ও শ্রীলংকার নাগরিককে তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার দেখানো হয়।

সারওয়ার ইমিগ্রেশন বিভাগের নেতৃতে মঙ্গল ও বুধবার টানা দুদিন দেশটিতে অবৈধ শ্রমিকের বিরুদ্ধে অভিযান চলে।

জানা গেছে, প্রথম দিন সামারাহান কন্সট্রাকশন সাইটের বাউ-২, জালান রকে অভিযান চলে। পরের দিন বাউয়ের কাছাকাছি তোন্দোংয়ের একটি কংসি হোটেলে এই অভিযান চালানো হয়।

দুদিনের অভিযানে ৩০৩ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ৩৩ জন বাংলাদেশী, ৯৮ জন মালয়েশিয়ান ও ১৭২ জন ইন্দোনেশিয়ার নাগরিক।

পরে যাচাই করার পর বৈধ কাগজপত্র না থাকায় ইন্দোনেশিয়ার ২৯ জন ও বাংলাদেশী দু’জনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করে ডিপোতে পাঠানো হয়।

এক বিবৃতিতে চলতি বছরের শুরুতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলা এই অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে