,

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত বিচারকের আত্মসমর্পণ

ex-jadgueনিউজ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডপ্রাপ্ত ভোলার সিনিয়র সহকারী জজ (সাময়িক বরখাস্তকৃত) জাবেদ ইমাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

রবিবার ঢাকা দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে ব্যাগভর্তি ৩৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় জাবেদ ইমামকে। এ ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক নূর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওইদিনই মামলা করেন।

একই বছরের ২০ ডিসেম্বর জাবেদ ইমামকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জাবেদ ইমাম।

শুনানি শেষে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে বিচারক জাবেদ ইমামকে খালাস দেন। পরে হাইকোর্টের এই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন।

রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে, গত ৭ আগস্ট জাবেদ ইমামকে হাইকোর্ট থেকে খালাস করে দেওয়া রায় স্থগিত করে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের এক লিভ টু আপিল মঞ্জুর করে ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর