,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০

bdp_maloনিউজ ডেস্ক : মানবপাচার এবং জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ ২০ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। শনিবার ভোরে দেশটির জালান গেনটিং ক্লাং এলাকা থেকে কুয়ালালামপুর জেলা পুলিশের বিশেষ আভিযানে তাদের আটক করা হয়।

দেশটির ওয়াংশা মাজুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রয় সুহায়মি শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জালান গেংটিং ক্লাংয়ের একটি আবাসিক হোটেল থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জাল পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টারসহ অনেক সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে মালয়েশিয়ার জালান লোকইয়োর একটি কলেজে স্টুডেন্ট ভিসায় অবস্থান করে বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের পর দেশটির পাসপোর্ট আইনের বিধি মোতাবেক তাকে রিমান্ডে নেয়া হয়েছে। তবে তার নাম জানাননি পুলিশ।

এদিকে, গত ১৩ মে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুর এয়ারপোর্টে মানবপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর