,

অপহরনের ১৪ দিন পর নাসিরনগরের দুই স্কুল ছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার

14483551311আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ অপহরনের ১৪দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই স্কুল ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব-৭-এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে ওই দুই স্কুল ছাত্রীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নাসিরনগর সদর ইউপির নবনিবার্চিত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া দুই স্কুল ছাত্রী হচ্ছে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের মোঃ সাজিদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার-(১৪) ও একই এলাকার রাখাল দেবনাথের মেয়ে সুমা দেবনাথ-(১৪)। এরা দু’জনই নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
র‌্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৭ জুলাই স্কুলে যাওয়ার পথে দুই স্কুল ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গত ৩১ জুলাই এ ঘটনায় অপহৃত ফাতেমার পিতা সাজিদ মিয়া নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, পরে ওই দুই স্কুল ছাত্রীর অভিভাবকরা জানতে পারেন তাদেরকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে গেছে অপহরণকারীরা। র‌্যাবের সহযোগীতা চেয়ে অভিভাবকরা র‌্যাব-৭- এর কাছে লিখিত আবেদন করলে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৭ এর কর্মকর্তা লেঃ আশেকুর রহমান ও সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলীর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদেরকে অভিভাবকদের কাছে থেকে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাশেমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অপহরণ করা দুই স্কুল ছাত্রীকে চট্টগ্রাম থেকে র‌্যাব উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ