,

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

IMG_20160811_001837 সৌদি আরব রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্নাল্লিলাহি অইন্না ইলাহি রাজেউন)।
বুধবার (১০ আগস্ট)স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
কয়েক জন প্রত্যক্ষদর্শী জানায়, নিহতরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন।
বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।
তারা আরো জানান, বাংলাদেশ সময় রাত ১০টারদিকে নিহতদের পরিবারকে এ খবর জানানো হয়েছে।
আগুনে পুড়া ৪ বাংলাদেশির লাশ স্থানীয় হাসপাতালের হিমঘারে রাখাহয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে