গণতন্ত্রের উন্নয়নে চাই ই-পার্লামেন্ট

গণতন্ত্রের উন্নয়নে ই-পার্লামেন্টে অধিক বিনিয়োগ প্রয়োজন। গণতন্ত্রের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে ডিজিটাল বিভাজন দূর করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। ই-পার্লামেন্ট বিষয়ে সাম্প্রতিক এক আন্তর্জাতিক সম্মেলনে এই বিষয়টি তুলে ধরা হয়। আন্তর্জাতিক সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



‘ওয়ার্ল্ড ই-পার্লামেন্ট কনফারেন্স’ বা ডব্লিউইপিসি নামের তিন দিনের একটি সম্মেলন যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। বিভিন্ন দেশের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা এবং ডিজিটাল বিভাজন দূর করার আশ্বাস দিয়ে সিউলে অনুষ্ঠিত এই সম্মেলন গত ১০ মে শেষ হয়েছে। প্রায় ৯০ টি দেশের সংসদ সদস্যরা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন।



সম্মেলনে নতুন প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে জনগণকে জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় পার্লামেন্টে তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে তা জনগণের কাছে আরও উন্মুক্ত, স্বচ্ছ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।



সম্মেলনে বক্তারা বলেন, যে দেশের পার্লামেন্টে তথ্য-প্রযুক্তির ব্যবহার বেশি হয় এবং জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বেশি থাকে গণতন্ত্র তত উন্নত হয়।  জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার বিষয়টিতে গুরুত্ব দেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। তাঁদের মতে, পার্লামেন্টে আইন প্রণয়ন বা অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামতের প্রতিফলন দেখতে হবে।  সহজে জনগণের কাছে পৌঁছাতে পার্লামেন্টের তথ্য উন্মুক্ত করার পাশাপাশি অনলাইনে সবার কাছে সে তথ্য পৌঁছানোর ব্যবস্থাও করতে হবে।  ই-পার্লামেন্টের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বাড়াতে হবে  এবং স্বচ্ছ রাজনীতি করতে।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা. মুক্ত তথ্য ও প্রাইভেসির মধ্যে সংজ্ঞা নির্ধারণের ওপরও জোর দেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার