বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈধ হয়েও গ্রেপ্তার আতংকে প্রবাসীরা- নীরব মালয়েশিয়ান নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন !

downloadশামীম সরকার , মালয়েশিয়া : মালয়েশিয়ায় বৈধ ভিসা থাকা সত্ত্বেও গ্রেপ্তার আতংকে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ১৫ ফেব্রুয়ারী রিহার্য়ারিং প্রোগ্রাম শুরু হবার দিন থেকে প্রতিদিন মালয়েশিয়ার কোথাও না কোথাও অপারেসি হচ্ছে। ৩০ জুন রিহায়ারিং প্রোগ্রাম শেষ হবার পরে অপারেসি যেন দ্বিগুন হয়ে গেছে। কোথাও প্রবাসীরা ঠিক মতো কাজ করতে পারছে না, সবাই গ্রেপ্তার আতংকে আছে। যখন ইমিগ্র্যাশন পুলিশ অপারেসি চালায় তখন তাদের বৈধ অবৈধ দেখার সময় দেয়না। সবাইকে ধরে নিয়ে যায়। পরে থানায় নিয়ে, ভিসা চেক করে ঠিক থাকলে ছেড়ে দেয়।

এদিকে MyEG তে রিহায়ারিং প্রোগ্রামে লক্ষ লক্ষ অবৈধ প্রবাসী নিবন্ধন করেও গ্রেপ্তার আতংকে রয়েছে। তারা এখনো জানে না কবে তাদের পারমিট হবে। যাদের মাধ্যমে অবৈধ প্রবাসীরা MyEG তে নিবন্ধন করেছে, তারা সবাই বলছে পারমিট হবে, কিন্তু কেউ বলতে পারে না কবে হবে।

যারা অবৈধ আছে, যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছে না, আর কেউ কেউ কোনো একটা কাজ পাইলে বেতন অনেক কম, কেউ আবার সারা মাস কাজ করার পর মাস শেষে ঠিক মতো বেতন পায়না। ১৫ ফেবরুয়ারি থেকে এখন পর্যন্ত কত হাজার অবৈধ প্রবাসীদের জেলে রাখছে কেউ সেটার হিসাব গণনা করতে পারবে না।

মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকার ১৫ লক্ষ্য শ্রমিক মালয়েশিয়া আনার চুক্তি করলেও, অবৈধদের নিয়ে একটি কোথাও বলেনি বাংলাদেশ সরকার। কিছুদিন আগে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মালয়েশিয়ায় আসে এবং মালয়েশিয়ান সরকারকে বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার কথা বলে কিন্তু তিনিও মালয়েশিয়ায় বাংলাদেশী অবৈধ শ্রমিক সম্পর্কে কিছু বলেননি। হয়তোবা বাংলাদেশ সরকার জানেনা মালয়েশিয়ায় প্রবাসীদের এই দূর অবস্থা, কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন তো অবশ্যই সবকিছু জানে প্রবাসীদের সম্পর্কে। বাংলাদেশ হাইকমিশন তো কিছু একটা করতে পারে অথবা বাংলাদেশ সরকার কে তো এই দুরঅবস্থার কথা জানাতে পারে। গ্রেফতার আতঙ্কে পালিয়ে থাকা অভিবাসীদের রক্ষায় অন্য দেশের দূতাবাসগুলো মাঠে নামলেও বাংলাদেশ দূতাবাস নীরব ভূমিকা পালন করছে।

সোহেল মাহমুদ নামের এক প্রবাসী ভাই বলেন, আমরা মালয়েশিয়াতে বৈধ হয়েও বিভিন্ন ভাবে এই হয়রানির শিকার হচ্ছি । গতকাল জালান চেরাস পুডু উল্লুতেও অপারেসি দেওয়া হইছে
রাত দুটা থেকে ভোর চারটা নাগাত আনুমানিক প্রায় ১০০ জন গ্রেফতার হইছে। তার মধ্যে বাংলাদেশি কতজন তা জানা জায়নি। গতকাল সারারাত আমরা ঘুমাতে পারিনি আমি এই ব্যাপারে বাংলাদেশি হাইকমিশনারের কাছে মিনতি করছি আমাদের জন্য একটা ব্যাবস্থা করুন।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার