পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট সাইবার হামলার শিকার

photo-1470799010নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট (www.nctb.gov.bd) সাইবার হামলার শিকার (হ্যাক) হয়েছে। হ্যাকাররা নিজেদের সৌদি আরবের বলে দাবি করেছে।

আজ বুধবার সকাল ৬টা ৫ মিনিটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে গিয়ে একটি ব্যানার দেখা যায়। সেখানে লেখা হয়েছে, ‘হ্যাকড বাই আরএক্সআর হ্যাকার।’

হ্যাক করার কারণ হিসেবে হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গণহত্যার ব্যাপারে বিশ্ববাসীর নীরবতার কারণে এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কোনো ক্ষতির উদ্দেশ্যে নয়, বরং বিশ্ববাসীকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে। পাঁচ বছর ধরে সিরিয়ার জনগণ ক্ষুধা, তৃষ্ণা, শীতে ভুগছে। সেখানে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা মরছে, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং প্রজন্মের মানুষ জানে না তাঁদের ভাগ্য। সবকিছুর পর বিশ্ববাসী আমাদের বলে সন্ত্রাসী। আমরা এখানে নিজেদের আত্মসমর্থন করতে আসিনি। আমরা এখানে এসেছি আপনাদের সত্য জানাতে।’

‘যুক্তরাষ্ট্রই ওসামা বিন লাদেন তৈরি করেছে। তাঁকে সহায়তা করেছে অস্ত্র ও অর্থ দিয়ে। পরে বলেছে সন্ত্রাসী। পরে যখন চেয়েছে তাঁকে বাদ দিয়েছে।’

হ্যাকাররা দাবি করে, ‘সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের গণহত্যার সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। শিগগিরই তাঁকে সন্ত্রাসী বলা হবে এবং বিন লাদেরই মতোই ঘটবে তাঁর ক্ষেত্রেও। তবে যুক্তরাষ্ট্র এখনই তাঁকে বাদ দিতে চায় না। তাঁকে সিরিয়ার যতটা সম্ভব মানুষ হত্যার সুযোগ দেওয়া হচ্ছে। ইসরায়েলকে সুযোগ করে দেওয়ার জন্য।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার