শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৫ সফল নারীকে সম্মাননা

crestআর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৫ নারীকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন-শিক্ষায় উপজেলা তারুয়া গ্রামের বেগম নুসরাত জাহান, অর্থনৈতিক উন্নয়নে শরীফপুর গ্রামের জোছনা বেগম, সমাজ উন্নয়নে আড়াইসিধার কুলসুম বেগম, সফল জননী চরচারতলার হাসিনা বেগম ও নারী নির্যাতনের শিকার ও নতুন উদ্যোমী হিসেবে চরচারতলার শাহানা আকতার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিনা আরজু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আকতার উন নেছা শিউলী, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা