,

ফেইসবুকে প্রেম, অতঃপর ফ্ল্যাটে! (ভিডিও)

9নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে পরিচিত শহরটা কতটা অচেনা হতে পারে। হতে পারে কতটা ভয়ঙ্কর। সেটা যারা এই খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন তারাই কেবল বোঝোন। রাতের অন্ধকার ছাড়াও আরও নানা ধরনের কৌশল অবলম্বন করে প্রতারণা চক্র। তেমনি ফেইসবুকে প্রেম প্রতারকদের নিয়ে আজকের এই আয়োজন।

গ্রাম থেকে আসা এক তরুণীর নাম দোলা আক্তার। চাকরির সন্ধানে দূর সম্পর্কের খালা সালমার হাত ধরে ঢাকায় আসেন আরো তিন বছর আগে। থাকেন মিরপুরে পাইক পাড়ায় খালার ভাড়া বাড়িতে। দোলার খালা তাকে কোন চাকরি দিতে পারেন নি। তবে টাকা উপার্জন করার একটা পথ দেখিয়েছেন তিনি। যে পথে হেটে খুব অল্প সময়েই দোলা উপার্জন করেছেন কাড়ি কাড়ি টাকা।

আসলে একটা মধুচক্রে জড়িয়ে পরেন দোলা। এই চক্রে কাজ করেন ১০/১২ জন সদস্য। প্রথম ধাপে কাজ করেন ২ জন। তাদের কাজ বড় বড় ব্যবসায়ী অথবা চাকুরিজীবির মোবাইল নাম্বার সংগ্রহ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দ্বিতীয় ধাপ। যেটা করে থাকেন দোলা নিজেই। তার কাজ টার্গেট করা ব্যবসায়ী অথবা চাকুরিজীবীকে প্রেমের ফাঁদে ফেলে ফ্ল্যাটে নিয়ে আসা।

তৃতীয় এবং শেষ ধাপে কাজ করেন বাকি সদস্যরা। তাদের কাজ ব্লাকমেইলিং করা। ডিবি পুলিশ এবং সাংবাদিকের ছদ্মবেশে সেই ব্যবসায়ীকে ব্লাকমেইলিং করা। এরপর তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া।

এই চক্রের সর্বশেষ শিকার সিরাজগঞ্জের ব্যবসায়ী আব্দুর রশীদ। সেই ব্যবসায়ী কিভাবে দোলার ফাঁদে পরেছিলেন শুনুন দোলার মুখ থেকেই। দোলা ছাড়াও আরো অনেক চক্র আছে যারা বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে। বাকিটা দেখুন ভিডিওতে।

এই অনুষ্ঠানটি দেশের বেসরকারি একটি টেলিভিশন যমুনার অনুসন্ধানমূলক অনুষ্ঠান। পাঠকদের জন্য ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানের একটি পর্ব এখানে তুলে ধরা হলা।

https://youtu.be/ijZ2LQdgpk4

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ