বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফলাফলে জিপিএ’র পাশাপাশি প্রাপ্ত নম্বরও থাকবে

sscএবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেয়া হবে। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, এ বছরের এইচএসসির ফলাফল থেকে এ প্রক্রিয়া শুরু হবে। যেখানে জিপিএ’র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে।

এ পদ্ধতি চালু হলে একজন পরীক্ষার্থী অংশ নেয়া পরীক্ষার প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে জানতে পারবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, ১৮ আগস্ট প্রকাশের অপেক্ষায় থাকা এইচএসসির ফলাফলে নম্বরসহ দেয়া হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নেয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ফলাফলে শুধু জিপিএ’র পাশাপাশি বিষয়ভিত্তিক গ্রেড প্রকাশ করা হয়। তবে নম্বর শিট পেতে হলে আলাদা করে শিক্ষাবোর্ডে আবেদন করতে হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত