,

ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

123আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শহীদ ডাঃ মিলন সভাকক্ষে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবগ্রহীতাদের সাথে সনাকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. মো: শওকত হোসেন এর সভাপত্বিতে সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ রফিকুল ইসলাম।

সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কে. এম. হুমায়ন কবির বলেন, সনাকের সহযোতিায় সেবাগ্রহীতাদের আগের চেয়েয়ে ভাল মনের সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এক প্রশ্নের জববে তিনি বলেন রোগীদের চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ কম থাকায় সব ঔষধ সরবরাহ করা সম্ভব হয় না। যে সকল ঔষধ সরবরাহ আছে তা রোগীদের দেওয়া হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ডিজিটাল এক্স-রে মেসিন না থাকার ফলে কিছু কিছু এক্স-রে বাহির থেকে করতে হয়। তবে ডিজিটাল এক্স-রে মেশিন আসলে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করেন। বর্তমানে ডাক্তার ও নার্সদের অনেক পদ শুন্য থাকা সত্বেও আমরা রোগীদের সবোর্চ্চ মানের সেবা প্রদান করছি। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা আগের চেয়ে অনেক ভাল হয়েছে। অনৈতিক লেনদেন নেই বললেই চলে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন হাসপাতালে দালালদের (নারী ও পুরুষ) দৌরাত্ব ও ঔষধ প্রতিনিধিদের বাড়াবাড়ি কমানোর জন্য সনাকসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং হাসপাতালে একটি হেল্প ডেক্স বসিয়ে রোগীদের তথ্য সেবা নিশ্চিত করার কথা বলেন । তিনি আরও বলেন , আমরা আপনাদের সকলের সহযোগিতা পেলে আগের চেয়ে ভাল সেবা দিতে পারবো বলে আমি মনে করি।

সভার শুরুতেই বিভিন্ন অংশীজনদের সভায় অংশগ্রহনের পদ্ধতি নিয়ে আলোকপাত করেন সনাক সদস্য জনাব আব্দুন নূর। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি জনাব নন্দিতা গুহ, এনজিও প্রতিনিধি এস এম শাহীন, নির্বাহী পরিচালক, স্বনির্ভর, ব্রাহ্মণবাড়িয়া, সাংবাদিক প্রতিনিধি, জনাব রিয়াজ উদ্দিন জামি, স্টাফ রির্পোটার, চ্যানেল ২৪, উপস্থিত সেবাগ্রহীতা মালেকা বেগম, সামিমা, রাশেদা, ইলিয়াস, ইমাম হোসেন বাবু এবং শামছুন্নাহার। সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন সনাক সদস্য মোহাম্মদ আরজু। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, সমন্বয়কারী, চেঞ্জ, এটিএম মোজাম্মেল হক,ম্যানেজার,মেরী-স্টোপস, মজিবুর রহমান, জেলা প্রতিনিধি, দৈনিক সবুজ দেশ, মেডিক্যাল অফিসার, নাসিং সুপারভাইজার, ষ্টুর্য়াড, ফার্মাসিষ্ট, ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ । সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস সদস্যবৃন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে