,

নূর হোসেন-ইয়াছিনকে আ.লীগ থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যালেন মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের খুনের ঘটনায় করা মামলার অন্যতম আসামি হলেন নূর হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, আজকের সভায় নূর হোসেন ও ইয়াছিন মিয়াকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের এ সিদ্ধান্ত মহানগর কমিটিকেও জানানো হয়েছে। তিনি বলেন, সভায় সাত খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

কালিপদ মল্লিককে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে বলেও মুজিবুর রহমান জানান।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন