শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসি স্থগিতের ক্ষোভে টিভি ভাঙচুর

TVজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসি স্থগিত করার খবর শুনে রাগে-ক্ষোভে নিজের টেলিভিশন (টিভি) ভেঙে ফেলেছেন শেখ শাহজাহান মিয়া (৩৭) নামে এক কেবল ব্যবসায়ী।

তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলির বাসিন্দা।

মঙ্গলবার রাতে কাউতলির শহীদ শেখ হাবিবুল্লাহ সড়কের পাশে শাহজাহান তার ব্যবসা প্রতিষ্ঠান জাইমা ক্যাবল ভিশনের অফিসে বসে খবর দেখছিলেন। এ সময় ফাঁসি স্থগিতের খবর শোনার সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের টিভি সেট ভেঙে ফেলেন। তার এই প্রতিক্রিয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয়টি জানাজানি হলে বুধবার সকালে ভাঙা টেলিভিশন সেটটি দেখতে তার অফিসে ভিড় জমায় উৎসুক গ্রামবাসী।
 
শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের খবর দেখার জন্য সন্ধ্যা থেকে টিভির সামনে অধীর আগ্রহে বসেছিলাম। কিন্তু ফাঁসি স্থগিতের সংবাদ শুনে ক্ষোভে টিভিটি আছড়ে ভেঙে ফেলেছি।
 
ক্ষোভের সঙ্গে শাহজাহান বলেন, এভাবে স্থগিতাদেশ দেওয়ায় খুব কষ্ট পেয়েছি

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা