আসছে গুগল ও ইন্টেলের ক্রোমবুক

খুব শিগগিরই বাজারে আসছে শীর্ষ মাইক্রোপ্রসেসর নির্মাতা ইন্টেল এবং বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি অপারেটিং সিস্টেম (ওএস) ক্রোমের উদ্যোগে নতুন ল্যাপটপ কম্পিউটার ক্রোমবুক৷ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে ক্রোমবুক বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। ক্রোমবুক তৈরি করবে আসুস, এসার, তোশিবা, ডেল ও লেনোভো। গুগলের নানা সুবিধার সঙ্গে এগুলোতে যুক্ত হবে ‘গুগল নাউ’ সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা গুগল প্লে সিনেমা কিংবা টেলিভিশনের বিভিন্ন আয়োজনে ইন্টারনেট সংযোগ ছাড়াও (অফলাইন) দেখার সুযোগ পাবেন। সাধারণ ল্যাপটপের তুলনায় কিছুটা ভিন্ন হয় ক্রোমবুক। তবে আগের ক্রোমবুকের চেয়ে নতুন ক্রোমবুকগুলো আরও বেশি শক্তিশালী হবে বলে জানিয়েছে গুগল। ইন্টেলের সেলেরন প্রসেসর চালিত নতুন ক্রোমবুকগুলো সর্বোচ্চ টানা ১১ ঘণ্টা পর্যন্ত চলবে৷

ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও মোবাইল কম্পিউটিং গ্রুপের মহাব্যবস্থাপক নাভিন শিনয় বলেন, ইন্টেলের সহায়তায় আমরা চমৎকার কিছু কম্পিউটার, ল্যাপটপ ক্রেতাদের হাতে তুলে দিতে চাই। সে উদ্যোগের অংশ হিসেবেই নতুন ক্রোমবুকগুলো যৌথভাবে বাজারে ছাড়া হচ্ছে। ২০১১ সালে প্রথম গুগল ক্রোমবুক বাজারে আনে। তুলনামূলক দাম কম হওয়ায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে ক্রোমবুক। গত বছর সব মিলিয়ে ক্রোম ওএস চালিত ল্যাপটপ বাজারে গেছে ২৯ লাখ। একই সময়ে উইন্ডোজ ওএস চালিত পিসি বাজারজাত হয়েছে ২৮ কোটি এবং ম্যাক ওএস চালিত কম্পিউটার বাজারজাত হয়েছে এক কোটি ২৫ লাখ। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার