বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা

Manobbondhon-550x286গুলশান, শোলাকিয়াসহ সব ধরনের জঙ্গি হামলার প্রতিবাদে এবং হলি আর্টিজান হামলার একমাস পূর্তিতে সোমবার রাজধানী ঢাকা সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে মানববন্ধনে অংশ নেন। বেলা ১১টা থেকে ১২ট পর্যন্ত দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ও প্রতিষ্ঠানের সামনে রাস্তায় জঙ্গিবাদের বিরুদ্ধে প্লাকার্ড, ব্যানার হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়। এ কর্মসূচির পাশাপাশি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে দেশের সরকারি-বেসরকারি মোট ১৩৪টি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার তিনশ’ মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুই হাজার ১০০ কলেজে একযোগে এ কর্মসূচি পালন করে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কল্যাণপুর, মিরপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

গত ২৪ জুলাই ইউজিসির সচিব ড. মোহাম্মদ খালেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত