শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

UNমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই।

মঙ্গলবার কাদের মোল্লার জন্য শেখ হাসিনাকে চিঠি পাঠানোর তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জাতিসংঘের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

নাভি পিল্লাই কাদের মোল্লাকে একজন রাজনীতিক হিসেবে উল্লেখ করে তাকে এখনি ফাঁসিতে না ঝোলানোর অনুরোধ করেছেন।

এর আগে কাদের মোল্লাকে মঙ্গলবার ফাঁসিতে ঝোলানো হবে বলে তার দল জামায়াতে ইসলামীর আশঙ্কা প্রকাশের মধ্যে সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বাধীন দুই বিশেষজ্ঞ এই মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

কাদের মোল্লা ন্যায়বিচার পাননি অভিযোগ তুলে গাব্রিয়েলা নাউল ও ক্রিস্টফ হেইন্স এই বিবৃতি দেন।

এদিকে কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রক্রিয়া সম্পন্ন করলেও কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে এর কার্যকারিতা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিতের আদেশে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা