,

আখাউড়ায় থানার পাশে, জুড়ীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

dakateব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের গোবিন্দ টিলায় রেলওয়ে থানার পাশে মঙ্গল মিয়ার বাড়িতে সোমবার দিবাগত রাত একটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে৷ একই রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হরিরামপুর গ্রামে রমিজ উদ্দিন নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে৷

আখাউড়ার গোবিন্দ টিলা এলাকাটি রেলওয়ে জংশনের গুরুত্বপূর্ণ স্থাপনা লোকোশেড (কেপিআই) লাগোয়া৷ এর আগের রাতে শহরের রাধানগর হািজ মহল্লার ইতালি-প্রবাসী জাকির হাসানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে৷ 

আখাউড়া থানার পুলিশ ও দুটি বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাত দলটি ১৫ থেকে ১৬ জনের৷ এদের গায়ে ছিল কালো গেঞ্জি, কারও কারও পরনে হাফপ্যান্ট, অনেকের মুখে কাপড় বাঁধা৷ দুটি বাড়িতেই লোহার গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে৷ তাদের এক ঘরে নিয়ে পুরুষদের বেঁধে আটকে রেখে তারা ডাকাতি করে৷ ডাকাতেরা মঙ্গল মিয়ার বাড়ি থেকে সাত লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসহ মূল্যবান জিনিস লুট করে৷ অপর দিকে রাধানগরের প্রবাসী জাকির হাসানের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও কিছু টাকা লুট করে৷

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন বলেন, মামলা হয়েছে৷ পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে৷ তদন্ত চলছে৷

জুড়ীর ব্যবসায়ীর পরিবার ও পুলিশ জানায়, ১০-১৫ জনের ডাকাত দল রমিজের বাড়িতে হানা দেয়৷ তাদের কয়েকজন মুখোশধারী ছিল৷ ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে৷ পরে তারা ভয় দেখিয়ে আলমাির খুলে প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা নিয়ে সটকে পড়ে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে৷ 

প্রসঙ্গত, উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকায় রিমজের ‘শাহীন জুয়েলার্স’ নামের একটি স্বর্ণালংকারের দোকান আছে৷

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে রমিজের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা