বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের ঝোল নিয়ে গান ভাইরাল হলো দুই বাংলায় (ভিডিও)

machher jhol_121761_0নিউজ ডেস্ক : জীবনের নানা বিড়ম্বনা আর দুঃসংবাদের মধ্যে একটুখানি হাসির খোরাক। কলকাতার মেয়ে শাওন দত্তের ভিডিও ব্লগ ‘মাছের ঝোল’ ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিজের ভিডিও ব্লগ মেট্রোনমে স্বরচিত ও সুরারোপিত গান করেছেন শাওন দত্ত। বিষয়বস্তু বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল। ঠাকুমার কাছে শেখা মাছের ঝোলের রেসিপি গানে গানে গেয়ে শুনিয়েছেন শাওন দত্ত। অনেকটা বিলেতি ক্ল্যাসিকের স্টাইলে গাওয়া হাস্যরসাত্মক গানটি এখন এপার বাংলা-ওপার বাংলার মানুষের মুখে মুখে।

ঠিকঠাক মানলে এই রেসিপি দেখে আপনি চাইলে রাঁধতে পারবেন মাছের ঝোল।

নিজের ব্লগে শাওন দত্ত বলছেন, জীবনের তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে গান বাঁধতে ভালোবাসেন তিনি। গান বেঁধে তাতে সুর দিয়ে সেটা ছেড়ে দেন ইউটিউবে তার গানের ব্লগে।

দেখুন শাওন দত্তের ‘মাছের ঝোল’:

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা