,

চট্টগ্রামে দুই উপাচার্যসহ ৫ জনকে হত্যার হুমকি

images (12)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনসহ পাঁচ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় আজ বৃহস্পতিবার। চিঠিতে উল্লেখ করা হয়, একাত্তর সালের ‘মীমাংসিত’ যুদ্ধাপরাধ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাঁদের হত্যা করা হবে।

হুমকি পাওয়া অন্য তিনজন হলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ও উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি চন্দন দাশ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।

আজ বিকেলে অধ্যাপক অনুপম সেন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বুধবার বিকেল পাঁচটার দিকে আমার কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি আসে। ওই সময় আমি কার্যালয়ে ছিলাম না। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিঠিপত্রগুলো খুলে দেখার সময় হুমকি দেওয়া চিঠিটি পাই। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলায় চিঠিতে আমাকেসহ চট্টগ্রামের পাঁচজনকে হত্যার হুমকি দেওয়া হয়।’

বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে কি না জানতে চাইলে অধ্যাপক অনুপম সেন বলেন, ‘এখনো জানানো হয়নি। আর উড়ো চিঠি নিয়ে তাঁরা কী পদক্ষেপ নেবেন? হয়তো নিরাপত্তা বৃদ্ধি করবেন। আর এই রকম হুমকি তো অনেক দিন ধরে পেয়ে আসছি।’ তবে কারা এই চিঠি দিতে পারে সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী চিঠির বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে এ ধরনের চিঠি এখনো হাতে পাইনি। চিঠি পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেব।’

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে