,

দারুল ইহসানের শিক্ষার্থীরা পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে

darul_136384শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
সচিবালয়ে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দারুল ইহসান অসংখ্য শাখা খুলে নানা ধরনের সার্টিফিকেট ব্যবসা করছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারা স্টে অর্ডার নিয়ে টিকে ছিল। এখন হাইকোর্ট সরাসরি রায় দিয়েছে, জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

দারুল ইহসানের ক্যাম্পাসসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আইনগত ভাবেই তা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।

অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে কমপক্ষে পাঁচ লাখ টাকা দাবি করতে পারবে।

শিক্ষার্থীরা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতে তারা অন্য জায়গায় পড়তে পারবে।

মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও ‘সনদ বাণিজ্যের’ অভিযোগে গত সোমবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে