বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারেই পুরস্কার ছিনিয়ে নিল বাংলাদেশ

21294413816954_10210565530405269_932306286_n২৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ তে বাংলাদেশ দল। লাল-সবুজ পোশাকে বাম থেকে মাইশা মুনাওয়ারা প্রমি, আইমান ওয়াদুদ, ওয়াসিক হাসান এবং ওয়াসি রহমান চৌধুরী।আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড হলো জীববিজ্ঞান বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এবং সম্মানজনক প্রতিযোগিতা। এবছর ১৭-২৪ জুলাই ২০১৬ তে ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড। এখানে অংশ নিচ্ছে ৭২ টি দেশের ২৬৮ জন প্রতিযোগী। এবার আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে প্রথমবারের মতো প্রতিযোগিতা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রতিযোগীরা হলো- সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের আইমান ওয়াদুদ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ওয়াসিক হাসান, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মাইশা মুনাওয়ারা প্রমি এবং স্কলাস্টিকার ওয়াসি রহমান চৌধুরী। তাদের মধ্যে মাইশা মুনাওয়ারা প্রমি এবং ওয়াসিক হাসান জিতে নেয় বিশেষ সম্মানসূচক‘মেরিট’ পুরস্কার।

ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে অবস্থিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা করা হয়। প্রথমবার অংশ নিয়ে এই ধরণের আন্তর্জাতিক মেধাভিত্তিক প্রতিযোগিতায় পুরস্কার জেতার ঘটনা অত্যন্ত বিরল এবং বাংলাদেশের জন্য অভূতপূর্ব। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলে চার ক্ষুদে বিজ্ঞানীর সাথে আছেন দুইজন দলনেতা ও জুরি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: সামিউল আলম রাজীব। প্রতিযোগিতা শেষে আজ দলটি দেশে ফিরবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছিল জাতীয় জীববিজ্ঞান উৎসবের। এবছর ৫ ফেব্রুয়ারি ‘লক্ষ্য এবার ভিয়েতনাম জয়’স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বসেছিল দেশে জীববিজ্ঞানের সবচেয়ে বড় এ আসর। রাজধানীর বিভিন্ন স্কুল ছাড়াও সারা দেশের ৪৭টি জেলা থেকে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। এতে মোট ৬০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। জাতীয় উৎসবে বিজয়ীদের নিয়ে জীববিজ্ঞান বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের জন্য ১১-১৩ মার্চ সাভারে অবস্থিত জাতীয় জীবপ্রযুক্তি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় বায়োক্যাম্প। ক্যাম্পের মূল্যায়ন পরীক্ষায় চারজন শিক্ষার্থী অর্জন করে ‘মাস্টার ক্যাম্পার’ পুরস্কার, যারা বাংলাদেশ দলের হয়ে অংশ নেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬ তে। জাতীয় জীববিজ্ঞান উৎসব এবং বায়োক্যাম্পে মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালের কণ্ঠ। বাংলাদেশ দলের স্পন্সরহিসেবে ছিল প্রাইম ব্যাংক, সোয়েটার মেকার্স এবং ফেয়ার ডিস্ট্রিবিউশনস লিমিটেড।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত