বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জন গ্রেফতার

23796-malaamarনিউজ ডেস্ক : প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার মধ্যে ৬০জন বাংলাদেশি, ২২জন ইন্দোনেশীয়, ৩৫জন মিয়ানমারের নাগরিক, ১৯জন নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে অভিবাসন পুলিশ।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন। সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিবাসন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আ/সং

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা