,

ধর্ষকদের হাতেই ফের গণধর্ষিতা তরুণী!

imagনিউজ ডেস্ক: ফের ধর্ষণের শিকার গণধর্ষিতা তরুণী৷ অভিযোগ জামিনে মুক্ত আগের অভিযুক্তদের বিরুদ্ধেই৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার রোহতকে৷ খবর-কলকাতা
বুধবার রোহতকের সুখপুরা চক এলাকায় এক জঙ্গলের মধ্যে ২০ বছরের এক তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তরুণীর কথায় পরে জানা যায়, কলেজ থেকে ফিরছিলেন তিনি৷ সেই সময়ই পাঁচ জন তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ফেলে রেখে যায়৷

নির্যাতিতার পরিবারে অভিযোগ, এই পাঁচ অভিযুক্তই ২০১৩ সালে তাঁকে গণধর্ষণ করেছিল৷ সেই মামলা ফিরিয়ে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিল তাঁরা৷ নির্যাতিতার পরিবার তা না করায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবেই ফের তরুণীকে ধর্ষণ করে তাঁরা৷

দলিত সম্প্রদায়ের এই পরিবার আগে হরিয়ানার ভিওয়ানিতে থাকত৷ অভিযুক্তরা সেখানকারই উচ্চবিত্ত পরিবারের ছেলে৷ তাদের অত্যাচারের ভয়েই মেয়েকে নিয়ে রোহতকে চলে আসেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা৷ মেয়ে পড়াশুনা করুক এই ছিল তাঁর ইচ্ছা৷

আপাতত, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর৷ দায়ের করা হয়েছে এফআইআর৷ ঘটনার সত্যতা যাচাই করতে ভিওয়ানিতে পাঠানো হয়েছে পুলিশের একটি দল৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে