,

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২০ নভেম্বর

1435164943প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়, শেষ হবে দেড়টায়।
আজ রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সমাপনী পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
গত বছরের মতো এবারও আট সেট প্রশ্নপত্রের মাধ্যমে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য অন্যান্য বছরের মতো ২০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। পরীক্ষার ফিও আগের মতোই ৬০ টাকা থাকছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীতকরণ ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে গত ২৭ জুন এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উঠলে মন্ত্রিসভা তা অনুমোদন না দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের নির্দেশনা দেয়। ফলে পঞ্চম শ্রেণির সমাপনী ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা এ বছরও থাকবে বলে সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে