কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ ও দক্ষিণ কোরিয়া আ.লীগের মত বিনিময়
সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব) ফারুক খানের বাস ভবনে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতারা সাধারণ সম্পাদক এমএ গনির নেতৃত্বে এ মত বিনিময় সভা করেন।ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।ফারুক খান বিভিন্ন দেশের সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করণে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সকল এক সাথে কাজ করতে হবে।
নেতারা বলেন, সবাই এক সাথে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে কোন অপশক্তি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।
ডেনমার্ক আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডা বিদ্যুৎ বড়ুয়া ডেনমার্কের বিখ্যাত “লিটল মারমেইড ” এর রেপ্লিকা শুভেচ্ছা স্মারক হিসেবে ফারুক খানকে প্রদান করেন।
ওদিন সন্ধ্যায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সভাপতি মণ্ডলীর সদস্য, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদেরের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল হোসেনসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত ছিলেন।
সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ গনির নেতৃত্বে এ মতবিনিময় সভায় তিনি ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইউরোপের প্রবীণ নেতা এম এ গনির সাংগঠনিক সক্ষমতা এর কথা উল্লেখ করে প্রবাসে আওয়ামী লীগের শক্তিশালী করণে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের ও শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কার্যক্রমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহ্বান জানান তারা। এছাড়া ১/১১ পরবর্তী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে প্রবাসী আওয়ামী লীগের কার্যক্রম এর কথা স্মরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম , এ, গনি ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সহ-সভাপতি ইকবাল হোসেন মিঠু , হিল্লোল বড়ুয়া, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, নরওয়ে আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, স্পেন আওয়ামীলীগের রিজভী আলম, হল্যান্ড আওয়ামীলীগের শাহাদাত হোসেন তপন, ফ্রান্স আওয়ামীলীগের মোহাম্মদ আতিকুজ্জামান, দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী শাহ আলম, সুইডেন আওয়ামী লীগের শাহ আলম।
ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডাঃ বিদ্যুৎ বড়ুয়া ডেনমার্কের বিখ্যাত “লিটল মারমেইড ” এর রেপ্লিকা শুভেচ্ছা স্মারক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় অফিসের জন্যব ওবায়দুল কাদের এর কাছে প্রদান করেন।











