,

প্রিয়াঙ্কার জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন তাঁর সাবেক প্রেমিক

বলিউডের অভিনেত্রী, গায়িকা ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের গল্প নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছেন তাঁর সাবেক প্রেমিক মডেল ও অভিনেতা অসীম মার্চেন্ট। বিনোদন জগতে প্রিয়াঙ্কার শুরুর দিকের সংগ্রামসহ তাঁর ব্যক্তিগত জীবনের আরও নানা বিষয় ঠাঁই পাবে ছবিটিতে।



প্রিয়াঙ্কার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে অসীমের প্রেমের খবর চাউর হয়েছিল বলিউডে। ২০০০ সালে প্রিয়াঙ্কা বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর ধীরে ধীরে অসীমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কে চিড় ধরে। প্রিয়াঙ্কা বলিউডে ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় তাঁকে অনেক সংগ্রামও করতে হয়। প্রিয়াঙ্কার জীবনের খুঁটিনাটি এসব বিষয় নিয়ে ছবি তৈরির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অসীম। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।অসীম মার্চেন্ট-প্রিয়াঙ্কা চোপড়াঅসীম মার্চেন্ট-প্রিয়াঙ্কা চোপড়া



প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক ম্যানেজার প্রকাশ জাজুর বিতর্কিত পুরো গল্পও ছবিতে তুলে ধরতে চান অসীম। ২০০৪ সালে প্রিয়াঙ্কাকে হুমকি ও অশ্লীল এসএমএস পাঠানোর দায়ে পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কার বাবা প্রয়াত অশোক চোপড়া। তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন, তাঁর মেয়ের নামে বানোয়াট সব কেচ্ছাকাহিনি ছড়ানোর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন প্রকাশ। এর পরিপ্রেক্ষিতে প্রকাশকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন