বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোবটের সঙ্গে যৌনকর্ম বেশি সুখকর!

 
লাইফস্টাইল ডেস্ক :যুক্তরাজ্যের প্রায় ২১ শতাংশ মানুষ অর্থাৎ পাঁচজনের একজন স্বীকার করেছেন যে তারা স্বেচ্ছায় রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে ইচ্ছুক এবং রোবটের সঙ্গে যৌনকর্ম ‘বেশি সুখকর’ বলেও মনে করেন তারা। চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে নতুন এ তথ্য বেরিয়ে এসেছে।যৌনকর্মে সক্ষম এমন ২ হাজার ৮১৬ জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের ওপর জরিপটি করা হয়েছে। তাদের মতে, রোবটের সাহচর্য তাদের জন্য ‘বেশি সুখকর’ হবে। জরিপটি পরিচালনা করেছে ব্রিটিশ গবেষণা সংস্থা ‘ভাউচার কোডস প্রো’।

2016_07_12_16_44_58_ugHZFuHmoxP8Sf5k1wDH2ULF8R4BFH_original

 

গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন ছিল, ‘রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং মানুষের অনুকরণপ্রিয়তার মিথস্ক্রিয়া ইতিবাচক, নাকি নেতিবাচক?’ এতে ৫১ শতাংশ মানুষ একে ‘ইতিবাচক’ বলে উত্তর দিয়েছেন।ভাউচার কোডস প্রো’র দল অংশগ্রহণকারীদের পাঁচটি প্রশ্ন করে। এতে উত্তরদাতাদের ৪৫ শতাংশ জানান, তারা রোবট দিয়ে পরিষ্কার করানোর কাজ বা রান্না করানোর কাজ করাতে পছন্দ করেন। রোবটের সঙ্গে কথোপকথন পছন্দ করেন ৪১ শতাংশ, রোবট দিয়ে নিজের কাজ করান ৩৮ শতাংশ, রোবটের সঙ্গে যৌন সম্পর্কে আগ্রহী ২১ শতাংশ এবং রোবটের সঙ্গে খেলা করতে চান ১২ শতাংশ মানুষ।

 

 

এই সমীক্ষা অনুসারে, গবেষকরা অংশগ্রহণকারী পুরুষ এবং নারীদের জিজ্ঞাসা করেন, কেন তারা একটি রোবটের সঙ্গে যৌনসম্পর্ক করতে চান? উত্তরে ৭২ শতাংশ জানান, ‘এই কাজে রোবট খুব ভাল হবে।’ বাকি ২৮ শতাংশ ‘সুযোগ পেলে’ রোবট ব্যবহার করে দেখবেন বলে মত দেন।

এ প্রসঙ্গে সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ড. হেলেন ড্রিসকল বলেন, ‘যৌন প্রযুক্তি দিন দিন আধুনিকতর হচ্ছে। রোবোটিক্স , ইন্টারঅ্যাকটিভ, গতি সেন্সিং বা অনুভবনশীল প্রযুক্তি ‘যৌন খাতে’ সামনের কয়েক বছরের মধ্যে আরো বড় ভূমিকা রাখবে।’

ভবিষ্যতে ‘সেক্স রোবট’ দিয়ে কুমারী মেয়েরা তাদের কুমারীত্ব হারাতে পারেন বলেও ধারণা প্রকাশ করা হয়। গবেষকদের মতে, এসবের মাধ্যমে যৌনতা সম্পর্কে একশ বছর আগের সামাজিক নিয়মের সুস্পষ্ট পরিবর্তন ঘটেছে।