বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে আসছেন শাহরুখপুত্র আরিয়ান

photo-1468309413বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান বলিউডে আসছেন, এমন তো নিশ্চিতই ছিল। খোদ শাহরুখই জানিয়ে দিয়েছেন, বাবার পেশাই আরিয়ান বেছে নিতে চলেছেন।

শাহরুখ বলেন, ‘আরিয়ান বলিউডে একজন বড় মাপের অভিনেতা হতে চায়। ছোট থেকেই অভিনয়কে ভালোবেসে ফেলেছে সে। তাই ওর ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সম্প্রতি আরিয়ান লন্ডন থেকে হাইস্কুল পাস করে গ্র্যাজুয়েট হয়েছে। শিগগিরই সে অভিনয়ের স্কুলে ভর্তি হবে।’

তবে আরিয়ানের প্রাথমিক ট্রেনিং বলতে যা বোঝায়, সেটা কিন্তু এরই মধ্যে শাহরুখ খান নিজেই শুরু করে দিয়েছেন। তিনি বলেন, “আমি আরিয়ানকে এরই মধ্যে ক্লাসিকস এবং বাণিজ্যিক ঘরানার বিভিন্ন ছবি দেখাচ্ছি। বোঝানোর চেষ্টা করছি দুই ধরনের ছবিকে। এরই মধ্যে ‘ফলিং ডাউন’, ‘আনটাচেবলস’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘শোলে’, ‘দেবদাস’-এর মতো ছবি দেখাচ্ছি। আসলে আমি চাই, অ্যাক্টিং স্কুলে ভর্তি হওয়ার আগে আরিয়ানের এসব ছবি দেখে নেওয়া উচিত।”

শাহরুখ যোগ করেন, ‘আরিয়ান আমার পথই অনুসরণ করতে চায়। কিন্তু আমি চাই, ও কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে একজন খাঁটি অভিনেতা হিসেবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করুক।’