,

শিক্ষকরাও নজরদারিতে থাকবেন

nahidনিউজ ডেস্ক : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ওপর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনুমতি না নিয়ে এক সেমিস্টার কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হবে- নর্থ সাউথ ইউনিভার্সিটির এই পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘এটা অনেকটা পাশ কাটিয়ে যাওয়ার মতো। তাদের এ সিদ্ধান্ত লোক দেখানো। একটি সেমিস্টার হতে চার মাস লাগে, আসলে ৬ মাসের কমে কোনো সেমিস্টার হয় না।’

মন্ত্রী বলেন, ‘ভর্তি হওয়ার পর একজন ছাত্রকে যদি কেউ বিপথে নিয়ে যায়, ট্রেনিংয়ের জন্য বিদেশে পাঠায়, তারপর ফিরে এসে সে (সিদ্ধান্ত অনুযায়ী) পরীক্ষা দিতে পারবে।’

তিনি বলেন, ‘তারা (বিশ্ববিদ্যালয়) বলছে- এক সেমিস্টার পরীক্ষা না দিলে পরীক্ষা বাতিল হবে। এটা একাডেমিক সিদ্ধান্ত হতে পারে। ঠিক মতো পড়ালেখা করছে না এজন্য তাকে বহিষ্কার করা হল। কিন্তু যেখানে তারাও বলছে (সন্ত্রাসী হামলায়) তাদের ছাত্র রয়েছে, সেখানে এ পদক্ষেপ মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই- শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকরাও এখন থেকে নজরদারিতে থাকবেন।’

নাহিদ আবারও বলেন, ‘কোনো শিক্ষার্থী ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না হলে সে বিষয়ে অভিভাবককে জানাতে হবে। সেই সঙ্গে সরকারকেও লিখিতভাবে জানাতে হবে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। এরই মধ্যেই এ সংক্রান্ত একটি পরিপত্র দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে।’

এটিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

জঙ্গি সংশ্লিষ্টতা বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও অধিদফতরের সঙ্গে পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করবে বলেও জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে জড়িত হয়ে পড়ছেন বলে আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কেন নেয়া হয়নি জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যখনই জানতে পেরেছি, তখন থেকেই ব্যবস্থা নেয়া শুরু করেছি। এখানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা নেই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ