বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুলতানের জন্য চোখে জল হারশালির

 

বিনোদন ডেস্ক : প্রায় এক বছর আগে এই জুলাইয়েই বলিউডে মুক্তি পেয়েছিল সুপারস্টার অভিনেতা সালমান খানের ইতিহাস সৃষ্টি করা সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটিতে সালমানের সঙ্গে দুর্দান্ত অভিনয় করে ভারতীয় সিনেমা দর্শকদের চোখের জল একাকার করে দিয়েছিল মুন্নি চরিত্রের ছোট্ট মেয়ে হারশালি।

2016_07_11_14_53_55_VyXLw4NDriHZigeA6ANvNk93dYzOV5_original

 

সেই ইতিহাস সৃষ্টি করা ছবির এক বছর পর আবারও এই জুলাইতেই মুক্তি পেল সালমানের আরেক আলোচিত সিনেমা ‘সুলতান’। ছবিটিতে মুন্নি চরিত্রের সেই হারশালি না থাকলেও সদ্য মুক্তি পাওয়া সালমানের ‘সুলতান’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছে সে। আর এই সিনেমা দেখার পর স্বভাবতই গণমাধ্যমও তার প্রতিক্রিয়া জানতে প্রবল আগ্রহী। আর ছোট্ট মুন্নিওতো কম যায় না!

 

 

গত ৬ জুলাই মুক্তি পেয়েছে ‘সুলতান’। পাঞ্জাবের হরিয়ানা রাজ্যের মহাবীর সুলতান কবির খানের জীবনকে ফ্যান্টাসাইজ করে নির্মিত ‘সুলতান’ ছবিটি এরইমধ্যে মস্ত রেকর্ডের পথে। মাত্র তিন দিনে ১০৭ কোটি রুপি আয় করে এরইমধ্যে বলিউডের সর্বকালের সেরাদের তালিকায় নাম লিখিয়েছে। বক্স অফিস কাঁপানো ছাড়াও ছবিটির প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সিনে-আলোচক থেকে একেবারে সাধারণ মানুষও। সালমানের এই ছবিটি দেখে আবেগাপ্লুত ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মুন্নিও!

সদ্য সালমানের ‘সুলতান’ ছবিটি দেখার পর ইমোশনাল হয়ে গিয়েছিল ছোট্ট হারশালি। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পর থেকেই সালমানকে মামা বলে ডাকে হারশালি। আর সেই মামার আলোচিত ‘সুলতান’ দেখে নাকি হারশালির চোখে জল গড়িয়ে পড়েছে।

হারশালির টুইট অ্যাকাউন্ট থেকে সালমানের ‘সুলতান’ ছবিটি দেখার পর প্রতিক্রিয়া হিসেবে হারশালির তরফ থেকে জানানো হয়, মামা (সালমান) যখন কাঁদে তখন তার বেদনা টের পাই। যখন ফাইটিং দৃশ্যে মার খায় তখন আমি প্রচুর কেঁদেছি। এই ছবিটিকে ভালোবেসে ফেলেছি, কারণ শেষ পর্যন্ত জয়টা মামারই হয়েছে।

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির তিন দিনেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়া সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘সুলতান’। মুক্তির তিন দিনে ১০৬ কোটি রুপি আয় করার পর গত পাঁচ দিনে ছবিটি শুধু ভারতের বক্স অফিসেই আয় করেছে ১৮২ কোটি রুপি।

ধারণা করা হচ্ছে, ষষ্ঠ দিনেই ছবিটির আয় অন্তত ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীর। সেই ঐতিহাসিক চরিত্রকেই সিনে-পর্দায় আনলেন আলি আব্বাস জাফর, যে চরিত্রে প্রথম দিনেই মাতিয়ে দিলেন সালমান খান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত