,

শাকিবের কাছেই হেরে গেলেন জিৎ

news_pictureবিনোদন ডেস্ক : কমসংখ্যক সিনেমা হল নিয়েও যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র ব্যবসায়িক সাফল্যের দৌড়ে রয়েছে। ঢালিউডের কিং খান শাকিব খান `শিকারী’ ছবি নিয়ে এক নাম্বারে রয়েছেন। অন্যদিকে শাকিবের পেছনে রয়েছেন কলকাতার হিরো জিৎ’র ‘বাদশা’ ছবিটি।

ঈদের দিন মুক্তি পাওয়া চার চলচ্চিত্রে এখনও জমজমাট সিনেমাপাড়া। হলে হলে দর্শকের উপচে পড়া ভীড় দেখে আশার আলো দেখছেন রাজধানীর হল মালিকরা। কোথাও কোথাও হল পূর্ণ হয়ে যাচ্ছে।

তবে বিগ বাজেটের এই চার ছবির দৌড়ে এখন পর্যন্ত ৯৮টি হলে মুক্তি পাওয়া শাকিব খান-শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’এগিয়ে রয়েছে। চলচ্চিত্রটিই এরই মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

অন্যদিকে ঢাকাই সিনেমার মূল প্রতিদ্বন্দ্বী শাকিব খানের বিপরীতে টিকে থাকার লড়াই করছেন কলকাতার হার্টথ্রব নায়ক জিৎ। যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটিও দর্শক টানতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। সঙ্গী হিসেবে জিৎ পেয়েছেন ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়াকে। ‘বাদশা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ৫৮টি হলে।

তবে হল সংগঠকদের দাবি ‘ওয়ান এবং টু’ অবস্থান দখল করে আছে যৌথ প্রযোজনার দু’টি ছবি। চারটি ছবির মধ্যে শাকিবের ‘শিকারী’ ও জিতের ‘বাদশা’ ওয়ান এবং টু পজিশনে রয়েছে। শাকিব খান ঢালিউডের নাম্বার ওয়ান হিরো পাশাপাশি ভিন্ন লুকে সিনেপর্দায় আসায় জিৎকে পেছনে ফেলে এক নাম্বারে আছেন এখনো।

অন্যদিকে জিতের মধ্যে দর্শক বৈচিত্র্য খুঁজে পেয়েছে। নতুন শিল্পী হিসেবে তার সিনেমা বাদশা’র ব্যবসা বেশ ভালো। অন্যদিকে ‘শিকারী’ এক নাম্বারে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে