,

পাঁচ দিনেই সালমানের দখলে ৩৪০ কোটি

Salmanবিনোদন ডেস্ক : একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েই যাচ্ছেন সুপারস্টার সালমান খান। বক্স অফিসে আয়ের দিক থেকে সর্বকালের সেরা ১৪ সিনেমার মধ্যে পাঁচটিই তার দখলে। আর এবার মুক্তির মাত্র পাঁচ দিনেই সেই আরাধ্য তালিকায় জায়গা করে নিল তার অভিনীত আরো একটি সিনেমা ‘সুলতান’। মুক্তির মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩৪০ কোটি রূপি আয় করে সর্বকালের সেরা ১০ সিনেমার মধ্যে ছবিটি স্থান করে নেয়।

শুধুমাত্র ভারতের বক্স অফিসে মুক্তির পাঁচ দিনে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘সুলতান’ আয় করে নিয়েছে ১৮২ কোটি রূপি। যা বলিউডে এর আগে দেখা যায়নি। অন্যদিকে শুধু ভারতেই নয়, সমানতালে ছবিটি দাপট দেখাচ্ছে পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য েদেশেও। সব মিলিয়ে মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৩৪০ কোটি রূপি। যা এত অল্প সময়ে রেকর্ড!

সুলতান’-এর বাজেট:
এই সিনেমায় সুপারস্টার সালমান খান কোনো পারিশ্রমিক নেননি। তার পারিশ্রমিক নির্ভর করবে ছবিটির ব্যবসা সফলতার উপর। সালমানের পারিশ্রমিক ছাড়াই ‘সুলতান’ নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রূপি। প্রোডাকশন খরচ ৭০ কোটি রূপি আর বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ কোটি রূপি।

‘সুলতান’-এর রেকর্ড:
*তিন দিনে ১০৬ কোটি রূপি আয় করে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়লো ছবিটি। এরআগে মাত্র তিন দিনে শত কোটি রেকর্ড স্পর্শ করার ইতিহাস শুধু তারই ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছিল।
*সালমান অভিনীত গত বছরের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ সাত দিনে আয় করেছিল ১৮১ কোটি রূপি, অন্যদিকে তা পাঁচ দিনেই করে দেখাল ‘সুলতান’।
*তিন দিনে শত কোটি রূপি আয় করা দ্বিতীয় ছবি ‘সুলতান’।
*‘সুলতান’ ছাড়া মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে ত্রিশ কোটি রূপি আয় করা একমাত্র সিনেমা ‘ধুম ৩’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে