,

দেশে ফিরেই ব্যস্ত মিম

যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিয়ে ২৯ এপ্রিল ঢাকায় ফেরেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর চ্যাম্পিয়ন বিদ্যা সিনহা মিম। দেশে আসার পরদিন থেকেই নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।



এ প্রসঙ্গে মিম বলেন, ‘আমি এখন আর নাটকে খুব একটা নিয়মিত নই। অনুরোধে বিশেষ দিবসের নাটকে অভিনয় করতে হয়। পাশাপাশি ভালো ভাবনা এবং বাজেট পেলে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। নতুন বিজ্ঞাপনচিত্রটির ভাবনা ও বাজেট মনের মতো হওয়ায় কাজ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’



মিম আরও বলেন, ‘আমি এখন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছি। সেভাবে নিজেকে তৈরিও করছি। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় ‘‘তারকাটা’’ ছবির শুটিং শেষ করলাম। ছবিটিতে আমার সহশিল্পী আরিফিন শুভ। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবিটি আমার ভালো একটি অবস্থান তৈরির ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখবে বলেই আমার বিশ্বাস।’



ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে ১৮ এপ্রিল মা, বাবা ও বোনকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মিম। ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার পাশাপাশি মিম পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটার পাশাপাশি নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেও বেড়িয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর