কয়েকটি উপায়ে সম্পর্কে বৃদ্ধি করুন অন্তরঙ্গতা

22631-boroনিউজ ডেস্ক : সঙ্গী-সঙ্গিনীর সাথে আপনার সম্পর্ক যতটাই গভীর থাক না কেন, একে আরো বেশি এগিয়ে নেওয়া যায়। দুজনের মাঝে আরো বেশি অন্তরঙ্গতা বাকি থেকেই যায়। মানুষের প্রেম, ভালোবাসা এবং যৌনতাকে আরো এক ধাপ এগিয়ে নিতে অন্তরঙ্গতার শেষ নাই। বিশেষজ্ঞদের মতে, দুজনের মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধি করতে হবে। এ প্রক্রিয়াকে যত এগিয়ে নেওয়া যায় ততই একে অপরের কাছে চলে আসবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কাছে আসার আরো ৫টি উপায়ের কথা-

১. ধরে নিন, সঙ্গী-সঙ্গিনীই আপনার আদর্শ শত্রু। তার মুখোমুখি হোন। এবার তাকে বিচার করুন। তিনি কতটা আদর্শ শত্রু হতে পেরেছেন। তার সঙ্গে প্রচুর কথা বলুন, অন্তরঙ্গতা সৃষ্টি করুন। এমনিতেই অন্তরঙ্গতা বৃদ্ধি পেতে থাকবে।

২. নিজের সম্পর্কে জানার চেষ্টা করুন। নিজের যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে অনেক মানুষই কোনো ধারণা রাখে না। এ বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। রোমান্টিক পার্টনার সৃষ্টিতে এর প্রয়োজন রয়েছে। নিজেকে জানার পর সিদ্ধান্তে আসতে হবে যে, আপনি তার সঙ্গে কতটুকু আন্তরিকতা সৃষ্টি করবেন? ইচ্ছার বিরুদ্ধে কিছু করা উচিত হবে না। অন্তরঙ্গতা কার না ভালো লাগে?

৩. এবার সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি প্রয়াসকে যত্নের সঙ্গে এগিয়ে নিন। যৌনজীবনে তার কাছ থেকে কি চাইছেন বা তিনি কি চাচ্ছেন তা জানার চেষ্টা করুন। তার মনে কোনো গভীর চাহিদা থাকলে তা বের করে আনুন। নিজের ফ্যান্টাসিগুলোও সামনে তুলে আনুন। অতীতের কোনো আচরণে সঙ্গী-সঙ্গিনী নেতিবাচক আচরণ করে থাকলে তা মাথায় রাখুন। বিশেষ করে যৌনজীবনে এর গুরুত্ব অসীম।

৪. নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দিন। নিরাপদ সম্পর্কে যেকোনো মানুষ সহজেই জুড়ে যেতে চান। এর জন্যে নিজেকে কিছু প্রশ্ন করা উচিত। যেমন-
ক. আমার এ যৌন আকাঙ্ক্ষা কি প্রকাশ করে?
খ. যদি আমি এমন আচরণ উপভোগ করি, তবে তা আমার কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে?
গ. এমন কোনো আচরণ যা আমি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই, তাকে কেমনভাবে গ্রহণ করে চলেছি?

৫. বিশেষ করে যৌনজীবন নিয়ে অস্বস্তিতে থাকলে যেকোনো যৌন বিশেষজ্ঞের কাছে যেতে দ্বিধা করবেন না। যেকোনো বিশেষজ্ঞ দম্পতিদের যৌন সম্পর্কের যাবতীয় রহস্য উন্মোচন করে দিতে পারেন। যৌনতৃপ্তি অর্জন বা এ নিয়ে যত আশঙ্কা মনে দানা বাঁধে তা দূর করা প্রয়োজন। এতে করে দুজনের অন্তরঙ্গতা আরো বৃদ্ধি পাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার